বেগমপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-06-01 ইং
বেগমপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেগমপুর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সদস্য খাজা আবুল হাসনাত স্বাক্ষরিত পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাতেম আলী ও আমিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজা আবুল হাসনাত, এম জেনারেল, আহম্মদ আলী, আতিয়ার রহমান, আশরাফুল ইসলাম, খাইরুল ইসলাম, আবুল হাশেম, আব্দুর রশিদ, মিলন মিয়া, শফিউল্লাহ, রফিকুল ইসলাম, আশাবুল হক, আসলাম উদ্দিন প্রমুখ। এ কমিটি গঠন অনুষ্ঠান পরিচালনা করেন এম জেনারেল ইমলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)