দামুড়হুদা সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-01 ইং
দামুড়হুদা সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২২/২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্ব সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থবছরে ১ কোটি ২৫ লাখ ১৯ ৭ শ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শামীম রেজা। উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপির সকল সদস্যবৃন্দ, রাজনতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ জনগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)