ছাত্রছাত্রীদের সচেতন করলেন হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-05-31 ইং
ছাত্রছাত্রীদের সচেতন করলেন হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, টিকটক, আত্মহত্যা, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, মোবাইল প্রতারক, হ্যাকিংসহ নানা অপরাধে জড়িয়ে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে যুবসমাজ। এসব বিষয় নিয়ে হরিণাকুণ্ডু উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। গতকাল সোমবার দুপুর ১২টায় হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যলয় পরিদর্শনের সময় এবিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এসময় খুশি হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণ। এসময় (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হরিণাকুণ্ডুকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক সেবন কারী, ব্যবহারকারী, বহন কারী সমান দোষে দোষী। মাদকের বিষয়ে কাউকে ছাড়া দেওয়া যাবে না। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন, সাংবাদিক সোহরাব, ইউপি সদস্য জামির উদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি সহ ছাত্র ছাত্রীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)