চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-05-30 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মানববন্ধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে ও সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল। এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, আশিকুর রহমান হিমু, পাপন হাসান সবুজ, আরফিন সজিব, ফারহান রাব্বি, রাকিব, সাইফুল ইসলাম, আব্দুস সালেকিন, লিখন, রিফাত প্রমুখ। এছাড়াও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদলকে মোকাবিলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা চাইলে কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতেই পারবে না।’ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এ বিক্ষোভ সমাবেশে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)