মুজিবনগরে বাগোয়ান ইউপির বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2022-05-30 ইং
মুজিবনগরে বাগোয়ান ইউপির বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকালে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট জনগণের সামনে পাঠ করেন ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। এসময় ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়নে ১ কোটি ৬০লক্ষ ৫২ হাজার ১শত ৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, ইউপি সচিব সালমা পারভীন, ইউপি সদস্য সোহরাব হোসেন, সিবাস্তিন মল্লিক, রফিকুল ইসলাম, রমজান আলী, রিপন আলি, ওমর ফারুক, আব্দুর রকিব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, সমাজসেবা অফিসের কর্মী ফারুক হোসেন, সহ সকল ইউপি সদস্যবৃন্দ এবং সকল আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)