গাংনীর ছেলে এসআই আরিফ কর্মস্থল খুলনায় মারা গেছেন

আপলোড তারিখঃ 2022-05-30 ইং
গাংনীর ছেলে এসআই আরিফ কর্মস্থল খুলনায় মারা গেছেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সন্তান এস আই (নি:) আরিফুর রহমান রাশেদ পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। আরিফ গোপালনগর গ্রামের মরহুম শিক্ষক লোকমান হোসেনের ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার সময় তিনি নিজ কর্মস্থল সাতক্ষীরা জেলার কলারোয়া থানা চত্বরের পুকুরের পানিতে ডুবে মারা যান। পারিবারিক সূত্র জানায়, রোববার সকালের দিকে আরিফ কলারোয়া থানা চত্বরের একটি পুকুরে গোসল করছিলেন। গোসলের এক পর্যায়ে তিনি সাঁতার কাটছিলেন। সাঁতার কাটার সময় সে পানির ভিতর স্ট্রোক করেন। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)