দর্শনায় অঙ্কুর বিদ্যালয়ে অভিভাবক দিবসে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-05-29 ইং
দর্শনায় অঙ্কুর বিদ্যালয়ে অভিভাবক দিবসে ডিসি আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় অঙ্কুর আদর্শ বিদ্যালয়ে অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা রেলবাজার সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আমাদের কোমলমতি শিশুদের শুধু স্কুল শিক্ষা দিলে হবে না। আমারা এখন স্কুল শিক্ষা ব্যবস্থায় এতটায় ঝুঁকে পড়েছি যে আমার শিশুটি পরীক্ষায় একশতে একশ পেতেই হবে। যে কারণে বেশির ভাগ অভিভাবকদের দ্বারা বাড়িতে শিশুরা রীতিমত মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এতে করে ঐ শিশুটি পাঠ্যপুস্তুকের উপর এতটায় নির্ভরশীল হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে সামাজিকতা ও নৈতিকতা হারিয়ে ফেলছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানরা যেন একা একা বেড়ে না উঠে। তারা যেন মানুষের সংস্পর্শ পেয়ে বেড়ে উঠে। তাহলেই তার বিবেক জাগ্রত হবে। সামাজিকতা ও নৈতিকতা নিয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে আজকে যে শিশুগুলি আগামী দিনের ভবিষ্যৎ। এরাই এক একজন দেশের কর্ণধর হয়ে দেশ পরিচালনা করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদস্য জাহাঙ্গীর আলম, খালেকুজ্জামান মধু, বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমানর, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসভাপতি মামুন শাহ, দর্শনা পৌর কৃষকলীগের আহ্বায়ক ও পৌর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির সর্দার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)