এমপি ছেলুন জোয়ার্দ্দারকে আগামীকাল কেবিনে নেয়া হবে

আপলোড তারিখঃ 2022-05-29 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারকে আগামীকাল কেবিনে নেয়া হবে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নাক থেকে পাইপ সরিয়ে নেওয়া হয়েছে। তাকে তরল জাতীয় খাবার দেয়া হচ্ছে এবং তিনি চেয়ারে বসতে পারছেন। আগামীকাল সোমবার আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক গ্যাসট্রোলজি কনসালটেন্ট ডা. মীর ফাউয়াজ হুসেইন শুভ। এদিকে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের সাথে সাক্ষাৎ করলে তিনি তাদের সাথে কথা বলেন। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন ও চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সেক্রেটারী শহিদুল ইসলাম শাহান মুঠোফোনে বলেছেন, গতকাল শনিবার বেলা ১০টার দিকে স্কয়ার হাসপাতালের গ্যাসট্রোলজি কনসালটেন্ট ডা. মীর ফাউয়াজ হুসেইন শুভ জানিয়েছেন, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আগামীকাল সোমবার আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)