মুজিবনগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2022-05-29 ইং
মুজিবনগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ একজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ পিন্টু আলী (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে আনন্দবাস কাল্টাপাড়া মোড়ে অভিযান চালিয়ে পিন্টুকে আটক করে রতনপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটককৃত পিন্টু আলী আনন্দবাস গ্রামের কাউজার আলীর ছেলে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ‘সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এস আই প্রহলাদ, এ এস আই দরবেশ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার জনৈক শরিফুল ইসলামের রাইস মিল সংলগ্ন তিন রাস্তার মোড়ে হতে আনন্দবাস গ্রামের কাল্টা পাড়ার হায়দার আলীর ছেলে পিন্টু আলী (৩০) কে একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলে থাকা আরেক মাদক ব্যবসায়ী একই গ্রামের আহসান মণ্ডলের ছেলে ইউনুস আলী (৪০) পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলে ঝুলিয়া রাখা বস্তার ভেতর হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মাদক ব্যবসায়ীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)