বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পাচ্ছেন চুয়াডাঙ্গার কামরুল আরেফিন

আপলোড তারিখঃ 2022-05-29 ইং
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পাচ্ছেন চুয়াডাঙ্গার কামরুল আরেফিন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের বহুল আলোচিত বসুন্ধরা মিডিয়া অ্যওয়ার্ড প্রদান উপলক্ষে জমকালো আয়োজন হচ্ছে আগামীকাল সোমবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান। এতে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন গুণী সাংবাদিককে দেয়া হবে বিশেষ সম্মাননা। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বিভিন্ন দিক থেকে এটি হতে যাচ্ছে দেশের সাংবাদিকতায় সবচেয়ে বড় পুরস্কার। প্রথমবারের মতো এ আয়োজনে পুরস্কার পাচ্ছেন ১১ জন সাংবাদিক। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি প্রতিবেদন করে মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে দুজনকে। প্রত্যেক বিজয়ী পাচ্ছেন আড়াই লাখ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র। অন্যদিকে, তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সারা দেশের ৬৪ জনকে বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে। তারা প্রত্যেকে পাচ্ছেন নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং উত্তরীয়। এই প্রবীণ ও গুণী সাংবাদিকদের ঘিরে অন্যরকম ইতিহাসের স্বাক্ষী হওয়ার প্রহর গুণছে আইসিসিবি। পুরো অনুষ্ঠানটি রূপ নিবে প্রবীণ ও নবীণ সাংবাদিকদের মিলনমেলায়। ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের। উদ্বোধন করবেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলি। চুয়াডাঙ্গা জেলা থেকে সম্মাননা পাচ্ছেন প্রবীণ সাংবাদিক কামরুল আরেফিন। তিনি ঢাকা থেকে প্রকাশিত পূর্বদেশ, বাসস, রেডিও বাংলাদেশ, ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও পত্রিকায় চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে যুক্ত থেকেছেন। ১৯৬৫ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। ৫৭ বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত তিনি। তিনি চুয়াডাঙ্গা জেলার নবীণ-প্রবীণ সব বয়সের সাংবাদকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)