দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের মাঝে ভ্যান প্রদান

আপলোড তারিখঃ 2022-05-27 ইং
দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের মাঝে ভ্যান প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানে দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে স্থায়ী উপার্জনের ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখে চলেছে অত্র গ্রামের দারিদ্র বিমোচন নামের একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সময়ই এই সংগঠন গ্রামের দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উপায়ে স্থায়ী উপার্জন ক্ষমতা করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বাদ আসর দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে অতি দারিদ্র মাসুমকে একটি পাখিভ্যান প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়াকুল আলম অপু, দারিদ্র বিমোচন সংগঠনের অন্যতম সদস্য মিনারুল ইসলাম মিনা, মাসুদ রানা, দবির শাহ, স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলামসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)