চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-05-27 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ, সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে যুবলীগের স্থানীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু রক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহসিন রেজা, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আল ইমরান শুভ, হাসানুল ইসলাম পলেন, দরুদ হাসান, রামীম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, খালিদ মন্ডল, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাফুজ, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খান জাহান আলী, সঞ্জু, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিহীম, সাধারণ সম্পাদক মিঠুন, সাংগঠনিক সম্পাদক রনি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান আছাদ, বিপ্লব হোসেন, দিপু বিশ্বাস, লোকমান, রনি, জামাল, মিন্টু, সুমন, শাকিব, নোমান, আশিক, শাহেব আলী, জনি, জেলা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার শেখ, রেজানুল হক মিলন, শাওন রেজা কবির, বিপুল, মৃদুল ইসলাম সৌরভ, মাহফুজ, পারভেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ ওমর ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)