ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের ৪ নম্বর হলিধানী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হলিধানী ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ মোট ৯০ লাখ ৯০ হাজার ৯৯০ টাকা ৯০ পয়সা বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সচিব মো. শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাইজুল ইসলাম, সন্তোশ কুমার, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, রশীদ মিয়া ও মহিলা ইউপি সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, ইমাম, আনসার সদস্য, সংবাদকর্মীসহ সকল শ্রেণি-পেশার সুধীজন। উলেখ্য, হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ বাজেট ঘোষণা করেন।
