ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামে মিথুন (১৯) নামে এক লাটাহাম্বার চালক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের আমিরুল ইসলামের একমাত্র ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভাটার ইট টানার সময় বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে লাটাহাম্বাররটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নিজের গাড়িতেই চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মিথুন নিহত হন। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।
এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর পরিবারজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোকে তাঁর মা ও পিতা বারবার মূর্ছা যেতে থাকেন।
