আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-05-27 ইং
আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় আলমডাঙ্গায় মহান সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চারতলার মোড়ে শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গনে আরতীর পর এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ প্রার্থনা করেন তাঁরা। প্রার্থনা অনুষ্ঠানে পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সমীর কুমার দে। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি সুশিল কুমার ভৌতিকা, সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সাংগঠনিক বিদ্যুৎ সাহা ও সহ-কোষাধ্যক্ষ রাজ কুমার অধিকারী। পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্জ্যের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক সুশান্ত সাহা, পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস, পৌর পূজা উদ্যাপন কমিটির সম্পাদক জয় কুমার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি নিমাই রায়, যুগ্ম সম্পাদক শুধাংস্য বআনার্জী, বিশিষ্ট সমাজসেবক প্রশান্ত সিহি, শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের পুরোহিত বরুন পাণ্ডে, রথতলা মন্দির কমিটির সভাপতি অশোক সাহা, বিপ্লব দাস, সুশি কর্মকার,  মদন কুমার, সুনিল, অজয় শর্মা, মিহির, সম্ভু দত্ত, মিলন কুমার দাস, দিপ্তী কুমার দে, সমির কুমার সাহা রনো, গোপেন আচার্জ্য, উজ্জল কুমার দাস, কাশিয়া প্রশাদ আগরওয়ালা, রাজন কর্মকার, রিপন কুমার দে, প্রত্যয় কর্মকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)