আলমডাঙ্গা পৌরসভার পাম্প চালক মোনায়েম হোসেন আর নেই

আপলোড তারিখঃ 2022-05-27 ইং
আলমডাঙ্গা পৌরসভার পাম্প চালক মোনায়েম হোসেন আর নেই ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার কর্মচারী পাম্প চালক মোনায়েম হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর কামালপুর নিজ ভবনে শ্বাষকষ্টজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গা পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশন গভীর শোকাহত এবং  শ্রদ্ধাজ্ঞাপন করছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। তাঁর জানায়ায় অংশগ্রহণ করেন নিজাম ডিসির ছোট ভাই জনিরদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, কাউন্সিলর সদরউদ্দিন ভোলা, আব্দুল গাফার, বাপ্পি, কাজী সাচ্চু, খন্দকার খাইরুল ইসলাম, আব্দুল জব্বার লিপু, ক্যাশিয়ার মিজানুর রহমান, হিসাবরক্ষণ অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)