প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-05-26 ইং
প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মধ্যরাতে প্রেমিকাকে ভিভিও কলে রেখে সোলাইমান রাব্বি (২৪) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত নারীর মোবাইল ফোনে রাব্বির আত্মত্যার বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সোলাইমান রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও চুয়াডাঙ্গা সনো সেন্টারে এক্স-রে বিভাগে কর্মরত ছিলেন। নিহত রাব্বি লেখাপড়া ও কর্মসূত্রে পরিবারের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারিক সূত্রে জানা যায়, রাত দুইটার কয়েক মিনিট পূর্বে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে কল পেয়ে পরিবারের সদস্যরা জানতে পারে রাব্বি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এসময় পরিবারের সদস্যরা রাব্বির ঘরের সামনে যেয়ে তাঁকে ডাকাডাকি করে। কিন্তু রাব্বির কোনো সাড়া না পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দরজা ভেঙে রাব্বির ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, ‘রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ফজলে রাব্বি নামের এক যুবককে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।’ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান বলেন, সকালে নিহত রাব্বির লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)