মেহেরপুরে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-05-26 ইং
মেহেরপুরে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:  মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গেপ্তারকৃতদের মধ্যে সাজা মামলায় ২ জন, সিআর মামলায় ১ জন, মাদক মামলায় ১ জন, জিআর মামলায় ১ জন ও দায়ের হওয়া নিয়মিত মামলায় ৪ জন আসামি রয়েছেন। মুজিবনগর থানা পুলিশ ৪ জন, সদর থানা পুলিশ ৪ জন ও গাংনী থানা পুলিশ ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুর সদর থানায় ১টি ও মুজিবনগর থানায় ৩টি নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ফোর্স নিয়ে এসব আটক অভিযানে নেতৃত্ব দেন। এসময় ১০০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)