কার্পাসডাঙ্গায় পল্লী বিদ্যুৎ এর সংযোগ পেতে গ্রাহকদের হয়রানী

আপলোড তারিখঃ 2017-07-05 ইং
কার্পাসডাঙ্গায় পল্লী বিদ্যুৎ এর সংযোগ পেতে গ্রাহকদের হয়রানী ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই স্লোগানে গ্রাহকরা যেখানে আশায় বুক বাধছে সেখানে চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পল্লী বিদ্যুত’র কিছু অসাধু কর্মকর্তার কারনে গ্রাহকদের  সংযোগ পেতে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কার্পাসডাঙ্গার ভুমিহীন পাড়ায় লিয়াকত আলীসহ একাধিক ব্যক্তির অভিযোগ বিদ্যুৎ বাস্তবাায়নের সব ব্যবস্থা থাকলেও তাদের দীর্ঘদিন যাবৎ মিটার দেওয়া হচ্ছে না কার্পাসডাঙ্গার বাজারের। ডিসিআর ভুক্ত দোকানদার ইব্রাহীম, বাবর আলীসহ একাধিক ব্যক্তির অভিযোগ তাদের মিটার দেওয়া বা সংযোগ দেওয়া হচ্ছে না। বিভিন্ন অজুহাত দেখানোই অনেকে সাইড কানেকশন নিতেবাধ্য হচ্ছে। গোপন সূত্রে জানা গেছে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান, ইনেসপেকশন কর্মকর্তাসহ কিছু অসাধু ব্যক্তির কারনে যোগ্য গ্রাহকদের ২৭ দিনের মধ্যে সংযোগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাহকদের হয়রানী বন্ধ করতে দুর্নীতি দমন কমিশনের আশুহস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)