ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া, বাঁকা ও রায়পুর ইউনিয়নের চারটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ২ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ২৭ টাকা ব্যয়ে এসব রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু. মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান শাহ, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহাম্মেদ, সহকারী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৯ লাখ ২১ হাজার ২৮৪ টাকা ব্যয়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের খাজা পারেশ শাহ মাজার-আন্দুলবাড়ীয়া ইউজেড আর সড়কে ৮ শ মিটার, ৬০ লাখ ৮৫ হাজার ৪১৬ টাকা ব্যয়ে রায়পুর ইউনিয়নের মারুফদাহ বাজার থেকে ঢোলমারী পর্যন্ত ৮শ মিটার ও ৫৩ লাখ ৭৭ হাজার ১৪১ টাকা ব্যয়ে বালিহুদা থেকে পশ্চিম বাড়ান্দী পর্যন্ত ২৭শ মিটার রাস্তা এবং বাঁকা ইউনিয়নে ৪০ লাখ ১১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে বাঁকা রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
