আলমডাঙ্গার রুইতনপুরে গলাই ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
আলমডাঙ্গার রুইতনপুরে গলাই ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রুইতনপুরে গলাই ফাঁস দিয়ে সুমাইয়া (১৪) নামের স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ওই স্কুলছাত্রী ঘরের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। জানা গেছে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের আবু সাঈদের কন্যা সুমাইয়া অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। সে পরিবারের লোকদের ওপর অভিমান করে গতকাল বেলা আড়াইটার দিকে ঘরে ঢুকে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলার ওড়না দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আমরা তদন্ত করেছি, ময়নাতদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারব।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)