আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় তেল ও আইসক্রিম তৈরির তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিএসটিআই-এর বিভাগীয় ফিল্ড অফিসার দীপঙ্কর কুমার দত্তের উপস্থিতিতে খাদ্যপণ্য তৈরিতে বিএসটিআই-এর অনুমোদন না থাকায় আলমডাঙ্গা শহরের শিলা হল মোড় ও আনন্দধাম ব্রিজ মোড়ে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তেল ও আইসক্রিম তৈরিতে বিএসটিআই-এর অনুমোদন না থাকায় শহরের শিলা হল মোড়ে অবস্থিত আকবার আলী তেল মিলের মালিক আকবার আলীকে ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা, আনন্দধাম ব্রিজ মোড়ে অবস্থিত মুসা আইসক্রিম ফ্যাক্টরির মালিক আবু মুসাকে ১০ হাজার টাকা ও শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুমন হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)