মেহেরপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
মেহেরপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ শেষ হওয়ায় মেহেরপুর পৌর সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) মৃধা মো. মোজাহিদুল ইসলামকে পৌর প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৬৩.৯৯.০২৭.২২.৬৩৪ প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে। বর্তমান পৌর পরিষদ আগামী ২৮ মে মেয়াদ উত্তীর্ণ হবে। তাই আগামী ২৯ মে থেকে এই আদেশ কার্যকরী হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৪ অনুযায়ী মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ আগামী ২৮ মে ২০২২ সালে উত্তীর্ণ হবে। বিধায়, এই পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করত. স্থানীয় সরকার এই পৌর সভায় প্রশাসক নিয়োগ দিয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আইন কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)