চুয়াডাঙ্গার কৃতী সন্তান টরিক বিডি চ্যামের সভাপতি নির্বাচিত

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
চুয়াডাঙ্গার কৃতী সন্তান টরিক বিডি চ্যামের সভাপতি নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডি চ্যামের) দুই বছর মেয়াদী (২০২২-২৪) কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের ৮৮ ওয়েন রোর্ডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিককে সভাপতি ও আসাদ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মো. মনিরুজ্জামান, আমানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, কাউন্সিল মেম্বার সামসুর রহমান ফিলিপ, মো. মাহবুব আলম, আলী মোস্তফা, মোহাম্মদ আশরাফুর রহমান খান, মো. জাহিদুল কবির, মো. তুহিন ও সাব্বির হাসান শাহান। বিডি চ্যামের নবনির্বাচিত সভাপতি চুয়াডাঙ্গার কৃতী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘সিঙ্গপুরস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ ও তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে আমি কাজ করব। সেই সাথে ব্যবসায়িক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আমিসহ আমার সহকর্মীরা সর্বদা চেষ্টা করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)