জীবননগরে ‘বীর নিবাস’ নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
জীবননগরে ‘বীর নিবাস’ নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সেই আলোকে জীবননগর উপজেলার উথলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম জুড়োন মিয়ার পরিবারের জন্য ‘বীর নিবাস’ ঘরের ব্যবস্থা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে এই ঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। একই দিন জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন মিয়ার জন্য ‘বীর নিবাস’ ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো.হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের বড় ছেলে জনসন আলী বলেন, ‘আমার পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। সরকার মুক্তিযোদ্ধার যে ভাতা দেয়, সেটা দিয়ে আমরা আমাদের সংসার চালায়। আমাদের পরিবারে এখন পাঁচজন সদস্য। আমাদের থাকার জন্য তেমন ভালো ঘর ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করায় আমরা অনেক খুশি হয়েছি এবং প্রধানমন্ত্রীর কাছে থেকে পাওয়া উপহার সারা জীবন আমার পরিবারের সদস্যরা মনে রাখব ইনশাল্লাহ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)