ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দৈনিক মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা প্রতিনিধি ও দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে মুতুড়ে হাবিব (৩৮) ইয়াবাসহ পুলিশের হাতে আটকের ঘটনায় প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁকে প্রেসক্লাব থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখা চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখা দিতে না পারলে পরবর্তী সভায় তাঁকে সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সহসম্পাদক রতন বিশ্বাস, অর্থ সম্পাদক শমশের আলী, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, তথ্য ও প্রযূক্তিবিষয়ক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালেকিন মিয়া সাগর, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জাহিদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শামসুজ্জোহা পলাশ, তাছির আহমেদ, হাফিজুর রহমান কাজল, মিরাজুল ইসলাম মিরাজ, তানজির ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার দামুড়হুদা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দৈনিক মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা প্রতিনিধি হাবিবকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক তাকে গতকাল মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়। আদালতে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
