চুয়াডাঙ্গায় মৎসজীবী লীগের প্রতিষ্ঠাপ্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-05-23 ইং
চুয়াডাঙ্গায় মৎসজীবী লীগের প্রতিষ্ঠাপ্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. শাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক এ জে এম হাসিবুল আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মো. ইমরান হোসেন ও দামুড়হুদা উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মো. মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাসুদ রানা তুহিন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট, হারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাড. মকলেছুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক ডা. আতিক, মিজানুর রহমান, কামরুলসহ চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. রেজাউল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)