দামুড়হুদায় কৃষকদের মধ্যে পাটবীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2022-05-23 ইং
দামুড়হুদায় কৃষকদের মধ্যে পাটবীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউনিয়নে কৃষকদের মধ্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ পাটবীজ ও সার বিতরণ করা হয়। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। জানা যায়, উন্নত প্রযূক্তি নির্ভর পাট ও পাটবীজ শীর্ষক প্রকল্পের অধীনে দামড়হুদা উপজেলায় ২ হাজার ৬৮০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে টিএসপি ৩ কেজি, ইউরিয়া ৬ কেজি, এমপিও ৩ কেজি এবং ১ কেজি পাটবীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ও উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল আলম, কামরুল ইসলাম, হাসান আলী, আব্দুল আলীম, শাহানাজ ও হাসিনা রুপালি খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)