দর্শনায় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

আপলোড তারিখঃ 2022-05-23 ইং
দর্শনায় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় বাঙালি যেমন নান্দনিক, সাহিত্যের শ্রোতধারায়ও আমাদের রবীন্দ্র আর নজরুল তেমনই হিরন্ময়ী মূখ্যবর। কালজয়ী এই দুই কবিকে ঘিরে আগামী ১৩ জৈষ্ঠ্য বিকেল ৪টায় দর্শনা ডাক বাংলো অডিটরিয়াম কক্ষে জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করেছে দর্শনা আনন্দধাম। ইতঃমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। দর্শনা শহরের মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে। আনন্দধামের এ আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনে রয়েছে ২৭ মে বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি, ৪টা ৪০ মিনিটে রবীন্দ্র ও নজরুল স্মরণে স্মৃতিচারণ, বিকেল ৫টা ৪০ মিনিটে কবিতা আবৃতি, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা। এরপর আনন্দধামের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং দর্শনার ১৯৬৫ সালে প্রতিষ্ঠা পাওয়া সাংস্কৃতিক সংগঠন হিন্দোল সংগীত পরিষদকে সম্মননা প্রদান। সবশেষে দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী এম এ মান্নান ও অতিথি শিল্পীদের সংগীতানুষ্ঠান। আনন্দধামের এ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের কবি ও সাহিত্য প্রেমিকরা উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি জানায়। এদিকে, গতকাল রোববার দামুড়হুদা উপজেলার আয়োজনে জাতীয় শিশু সপ্তাহ অনুষ্ঠানের প্রতিযোগিতায় দর্শনা আনন্দধামের শিল্পী ঈশরাত জাহান ঐশি নজরুল, রবীন্দ্র, দেশের গান ও উচাঙ্গ সংগীতে ৪টি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে। এছাড়া অনন্যা সান্তারা দেশের গানে ২য়, রবীন্দ্র সংগীতে ৩য় ও ভাব সংগীতে ২য় হয়েছে, পর্ণা রবীন্দ্র সংগীতে ১ম ও ছড়া গানে ২য় এবং পূজা সাহা নজরুল সংগীতে ১ম, ছড়া গানে ১ম, রবীন্দ্র সংগীতে ২য় ও দেশের গানে ৩য় অবস্থান অর্জন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)