মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় মুজিবনগর কমপ্লেক্স ফুটবল মাঠে মুজিবনগর উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টোর আয়াজন করে। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী প্রথম খেলায় অংশ নেয় মোনাখালী ইউনিয়ন একাদশ ও দারিয়াপুর ইউনিয়ন একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাহাবুব আলম রবি প্রমুখ। উদ্বোধনী খেলাটির পরিচালনা করনে রেফারী ফারা হোসেন লিটন। সহযোগিতা করেন কুদ্দুস আলী ও আশিকুর রহমান। ধারাভাষ্যে ছিলেন শিশির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)