অসাবধানতায় ছাদ থেকে পড়ে শিশু আহত

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
অসাবধানতায় ছাদ থেকে পড়ে শিশু আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মাথায় বস্তা ভরে খেলা করার সময় ছাদ থেকে পড়ে মাওয়া (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বেলা ১১টার দিকে মায়ের সঙ্গে ছাদে খেলা করার সময় ছাদ থেকে নিচে পড়ে যায় সে। আহত মাওয়া মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মাদ্রাসাপাড়ার জয়নাল আবেদিনের মেয়ে। জানা যায়, গতকাল সকালে শিশু মাওয়ার পরিবারের সদস্যরা নিজ বাড়ির ছাদে ধান শুকানোর কাজ করছিল। এসময় ছাদে উঠে মাথায় বস্তা ভড়ে খেলা করছিল মাওয়া। খেলা করার এক পর্যায়ে অসর্তকতাবসত মাওয়া ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে মাওয়ার বাম পা ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরীন জ্যোতি বলেন, ‘ছাদ থেকে পড়ে আহত মাওয়া নামের এক শিশুকে জরুরি বিভাগে আনে পরিবারের সদস্যরা। শিশুটির শরীরের বিভিন্নস্থনে আঘাতসহ তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)