ঝিনাইদহে আলেম-ওলামাদের প্রশিক্ষণে ডিসি মনিরা বেগম

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
ঝিনাইদহে আলেম-ওলামাদের প্রশিক্ষণে ডিসি মনিরা বেগম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে করণীয় বিষয়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন’র সচিব (উপসচিব) আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আলেম ওলামা মসজিদের খতিব ও ইমামদের নিজ নিজ এলাকার সামাজিক সমস্যা চিহ্নিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু পাচার রোধে জুমার খুতবায় আলোচনার পাশাপাশি সকলকে সচেতন করতে হবে। এতে সমাজে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মানে আলেম ওলামাদের মূখ্য ভুমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন, ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক আনিসুজ্জামান শিকদার, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাড়ে ৫’শ খতিব ও ইমাম, আলেম-ওলামা। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল শহীদদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)