বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশকালে ১৫ জন আটক

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশকালে ১৫ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রাম থেকে ১৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। আটককৃতরা হলেন, বাগেরহাটের বানিয়াখালী গ্রামের মোছা. আসমা বেগম (৪০),  মোছা. জামিলা (০২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের মোছা. সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের মোছা. বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের মোছা. জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী গ্রামের মোছা. বানেছা বেগম (৩৩), মো. আরিফ শেখ (১৩), মো. হানিফ শেখ (১০), মোছা. মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষিরার ফুটিঘাটা গ্রামের মো. সামিনুর রহমান (৩৬), মোছা. ফাহেমা খাতুন (২৫), ও মোছা. সুরাইয়া (০১)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)