ঝিনাইদহে আলোচিত পাভেল-অর্পিতার প্রেমিক জুটি এখন শ্রীঘরে

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
ঝিনাইদহে আলোচিত পাভেল-অর্পিতার প্রেমিক জুটি এখন শ্রীঘরে ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলদের আটক করেছে হরিনাকুণ্ডুুু থানা পুলিশ। প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে কুষ্টিয়া নোটারী পাবলিকে নথিভূক্ত হয়েও শেষ রক্ষা হলোনা তাদের। পুলিশ জানায়, গত ১৮ মে বুধবার সকালে হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে পাভেল ও তার সহযোগীরা অর্পিতাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২০ মে শুক্রবার দুপুরে অর্পিতার পিতা মনোরঞ্জন হালদার থানায় এসে পাভেলসহ ৪ জনকে আসামী করে অপহরণ মামলা করে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিণাকুন্ডু পৌরসভার চিথলিয়াপাড়ার ইন্দ্রজিৎ হালধার ওরফে মনোরঞ্জন হালদারের মেয়ে অর্পিতা হালদার (১৭)-এর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার টাওয়ারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে পাভেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই খবর অর্পিতা হালদারের পরিবারের লোকজন জেনে যায়। পরে তারা গোপনে বিয়ে করার উদ্দেশ্যে ১৮ মে শুক্রবার পালিয়ে যায়। কিন্তু অর্পিতা হালদারের বয়স কম হওয়ায় সরকারি এফিডেভিট গ্রহণযোগ্য হয়নি বলে জানা যায়। হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে প্রযুক্তি ও মোবাইল ট্রেকিং-এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে এসআই জগদীশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানা এলাকা থেকে শুক্রবার দিবাগত মধ্যরাতে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অপহরণের ঘটনা নিশ্চিত করে জানান, ২০ মে শুক্রবার দুপুরে ভিকটিম অর্পিতার পিতা মনোরঞ্জন হালদার থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৭/৩০ ধারায় অপহরণ মামলা করে। ঐদিনই মধ্যরাতেই ভিকটিম অর্পিতা ও আসামী পাভেলকে আলমডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার ও উদ্ধার করে পরদিন সকালে তাদের কোর্ট-হাজতে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)