গাংনীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
গাংনীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে গর্তের পানিতে ডুবে মুদাসসির হোসেন জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ গাংনী উপজেলার সহড়াতলা পশ্চিমপাড়ার আজমাইন হোসেনের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু জিহাদ। বেলা তিনটার দিকে পরিবারের সদস্যরা জিহাদকে দেখতে না পেয়ে তাঁকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী মসজিদের পাশে একটি গর্তে জিহাদের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা। এদিকে, শিশু জিহাদের মরদেহ দেখতে গ্রামের শতশত মানুষ ভিড় করে। শিশু জিহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)