উদ্ধার হয়নি দর্শনার চুরি হওয়া মোটরসাইকেলটি

আপলোড তারিখঃ 2022-05-22 ইং
উদ্ধার হয়নি দর্শনার চুরি হওয়া মোটরসাইকেলটি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পরলেও উদ্বার হয়নি দর্শনা স্থলবন্দর সড়ক থেকে দিনের বেলা চুরি হওয়া এ্যাপচী মোটরসাইকেলটি। গত ২৯ এপ্রিল বিকেল ৪টার সময় গাড়াবাড়িয়া গ্রামের কিতাব আলীর ছেলে মজনুর রহমান দর্শনা স্থলবন্দর সড়কের পাশে রেখে ঈশ^রচন্দ্রপুর মাঠে তরমুজের ক্ষেত দেখতে গেলে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ বিষয় মজনুর রহমান দর্শনা থানায় একটি অভিযোগ করেন। মোটরসাইকেলটি চুরির দৃশ্য ওয়েভ ফাউন্ডেশনের সিসিটিভি ক্যামেরাই ধরা পরলেও দর্শনা ধানা পুলিশ একমাস পেরোলেও মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি। মোটরসাইকেলটি উদ্ধার কাজে পুলিশের তেমন কোন তৎপরতাও দেখা যাচ্ছে না। এ বিষয় দর্শনা থানা পুলিশের এস আই সুমন ও মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে মোটরসাইকেলে দুইজন ছিলো একজনের মুখে রুমাল বাঁধা ও অপরজন পেছনে বসা। তার মাথায় সাদা ক্যাপ ও পরণে লুঙ্গিপরিহিত। তাদের চেহারা স্পষ্ট নয়। কেউই তাদেরকে চিনতে পারছে না। তবে মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)