আলমডাঙ্গার বদরগঞ্জ কবরস্থান উন্নয়নকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-05-21 ইং
আলমডাঙ্গার বদরগঞ্জ কবরস্থান উন্নয়নকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি বদরগঞ্জ উত্তরপাড়া কবরস্থানের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বদরগঞ্জ কবরস্থানের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আনোয়ারুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবরস্থান কমিটির সভাপতি দৌলত আলী মণ্ডল। মতিয়ার রহমানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ছানোয়ার মণ্ডল, বদরগঞ্জ জামে মসজিদ কমিটির সভাপতি আলী কদর, আমিরুল ইসলাম, আব্বাস আলী, ইমাদুল হক, শাহীনুল হক, লাল মোহাম্মদ, আব্দুল হক, খেদের আলী মণ্ডল, দেলবার মণ্ডল, সাহাদৎ মণ্ডল, তৈয়ব আলী, ইয়াকুব আলী, মোস্তাক আলী, আলমডাঙ্গা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন রোয়াকুলি জামে মসজিদের ইমাম ও আলমডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মাওলানা জামাত আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)