গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-05-21 ইং
গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপলক্ষে উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সাহারবাটি ফুটবল মাঠে একদিকে তেঁতুবাড়ীয়া ইউনিয়ন একাদশ ও অন্যদিকে কাজিপুর ইউনিয়ন একাদশ এই উদ্বোধনী খেলাই অংশগ্রহণ করে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হুচাইন, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকলায়েন সেপু ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)