গাংনীতে ছাত্রলীগের জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2022-05-21 ইং
গাংনীতে ছাত্রলীগের জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নির্দেশে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদ, শিক্ষাবৃত্তিবিষয়ক সম্পাদক হিরোক, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, ছাত্রলীগ নেতা মুন্না, তন্ময়, শাকিল আহমেদ, তানজিল হোসেন, শিমুল আহমেদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)