ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন

আপলোড তারিখঃ 2022-05-20 ইং
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ভারত সীমান্ত হয়ে স্বাধীনতা সড়ক পরিদর্শন করে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে পুনরায় ভারতে ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি স্বাধীনতা সড়ক পরিদর্শনের লক্ষ্যে চাপড়া হয়ে স্বাধীনতা সড়ক দিয়ে পদব্রজে ঐতিহাসিক মুজিবনগর আসেন এবং মুজিবনগর স্মৃতিসৈাধে পুষ্পস্তবক অর্পনের পর মুক্তিযুদ্ধ জাদুঘর, মানচিত্র ও ভাস্কর্য পরিদর্শন করেন। এরপর সংক্ষিপ্ত সফর শেষ করে ভারতে ফিরে যান। তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন কৃষ্ণনগর ডিএমএ প্রথম সচিব শামসুল আরিফ। বাংলাদেশের সীমান্তে প্রবেশ করলে তাঁকে স্বাগত জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)