মুজিবনগরে বিদেশী পাখি উদ্ধার, দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-05-20 ইং
মুজিবনগরে বিদেশী পাখি উদ্ধার, দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি ম্যাকাও ও ৭০টি কেপ স্টালিং পাখি জব্দ করেছে মুজিবনগর থানা পুলিশ। পাচারের সাথে জড়িত বাসারুল শেখ (৩৫) ও ইজিবাইকসহ চালক হাবিবুর রহমানকে (৩০) আটক করা হয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেলের নেতৃত্ব অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এসআই ইসরাফিল ফোর্স নিয়ে উপজেলার গোপালনগর যাত্রী ছাউনীর পাশ থেকে পাখিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাসারুলকে ১ মাসে সশ্রম কারাদণ্ড ও ইজিবাইক চালক হাবিবুরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। মেহেরপুর জেলা বন বিভাগীয় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাফরউল্লাহ জানান, পাখিগুলো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের এবং পাখিগুলোর মূল্য প্রায় ২২ লাখ টাকা। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)