জীবননগরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভায় ডিসি আমিনুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-05-20 ইং
জীবননগরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভায় ডিসি আমিনুল ইসলাম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। মাদকসেবীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে এবং তাদের সকলকে সচেতন করতে হবে। একইভাবে বাল্যবিবাহ বন্ধ করতে হলে নিজেদের সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)