ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামুন্দী ক্যাম্প পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বামুন্দী পুলিশ ফাঁড়ির এএসআই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে এসআই মীর হাবিব ফোর্স নিয়ে গাংনী উপজেলার বামুন্দী বাজার পাড়ায় অভিযান চালিয়ে অন্তর হোসেনকে (২৬) আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত অন্তর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাইপাইল গ্রামের মনোয় উদ্দিনের ছেলে বলে জানা যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বামুন্দী বাসস্ট্যান্ডে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্তরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হবে।
