আন্দুলবাড়ীয়ায় আরআরএফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-05-20 ইং
আন্দুলবাড়ীয়ায় আরআরএফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচি আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাত-ব্যথা ও এলার্জিবিষয়ক বিনামূল্যে এক দিনের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র দুস্থ, গরীব- দুঃখী, অসহায়, শারীরিক প্রতিবন্ধী, মা ও শিশুসহ অসুস্থ রোগী দেখে উন্নত চিকিৎসা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইয়াসির আরাফাত ও মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান সুমী। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা হাদিসা খাতুন, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ জিৎ, এমআইএস আসাদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)