প্রেমিকের সঙ্গে ‘অভিমান’ করে তরুণীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-05-19 ইং
প্রেমিকের সঙ্গে ‘অভিমান’ করে তরুণীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
কুষ্টিয়ায় প্রেমিকের ওপর ‘অভিমান’ করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বনফুড বেকারির এমএম ছাত্রী নিবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই তরুণীর নাম জান্নাতুল মৌ (১৮)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাসুদুর রহমান জিল্লুর রহমানের মেয়ে। এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ওই ছাত্রী নিবাসে থেকে কোচিং করছিলেন জান্নাত।   ছাত্রী নিবাসের বাসিন্দারা জানান, জান্নাতুল তাঁর প্রেমিকের সঙ্গে রাগারাগি করে কয়েকদিন ধরেই আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ জন্য গত মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে ছিলেন বান্ধবীরা। রাত একটার পর তাঁরা সবাই ঘুমাতে যান। সকালে উঠে বান্ধবীরা তাঁকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। তাঁরা আশপাশের লোকজনদের ডেকে দরজা ভেঙে ফেলার ব্যবস্থা করেন। পরে রুমের মধ্যে প্রবেশ করে দেখেন ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন জান্নাতুল। এসময় তাঁর হাতে ব্যান্ডেজ ছিল। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।   তাঁর বাবা মাসুদুর রহমান জিল্লু জানান, ‘আমার মেয়ে গত ৯ তারিখে বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করে আসছিল। কিন্তু আজকে হঠাৎ করে খবর আসে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’ ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)