চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দরিদ্র ব্যক্তিকে ভ্যান প্রদান

আপলোড তারিখঃ 2022-05-19 ইং
চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দরিদ্র ব্যক্তিকে ভ্যান প্রদান ছবির ক্যাপশন:
আত্মকর্মসংস্থানের লক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে একজন দরিদ্র ব্যক্তিকে ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানের মাধ্যমে সংঘের কার্যালয় প্রাঙ্গনে এ ভ্যান প্রদান করা হয়। ভ্যান গ্রহণকারী হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের গণি মণ্ডলের পুত্র মো. আব্দুল বারিক। ভ্যান প্রদানকলে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ একিউএম আলফাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দীন ও আবু সাঈদ হেলাল নূর। এসময় সংঘের সভাপতি একেএম আলী আখতার চার্জার ভ্যানের চাবি আব্দুল বারিককে প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)