আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় একজন আহত

আপলোড তারিখঃ 2022-05-17 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় একজন আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় টিভিএস শো-রুমের সামনে মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী মোল্লা নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেল আরোহী যুবক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে মারাত্মক জখম করে। জানা গেছে, আলমডাঙ্গার টিভিএস মোটরসাইকেল শো-রুমের দায়িত্বরত বন্ডবিল গ্রামের মৃত আবু মুসা মোল্লার ছেলে ইদ্রিস আলী মোল্লা বিকেলে শো-রুমের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় পালসার মোটরসাইকেলে তিন যুবক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইদ্রিস আলী মোল্লাকে ধাক্কা দিয়ে মারাত্মক জখম করে। আহতকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, রেজিস্ট্রশনবিহীন মোটরসাইকেলে থাকা যুবক বেলগাছি গ্রামের আশরাফুল হকের ছেলে জিহাদ, হাউসপুর গ্রামের রেজওয়ানের ছেলে মেছফার ও কালিদাসপুর গ্রামের শমসের আলীর ছেলে রাকিবকে মোটরসাইকেলসহ ধরে পুলিশে সোপর্দ করা হয়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)