ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2022-05-17 ইং
ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজলের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দেন। গত রোববার রাতে নৌকার মিছিল থেকে একদল যুবক গালর্স স্কুল সড়কের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও কিংশুক বিপনীতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থাকা কিংশুক বিপনীর পিকআপ ভ্যানের গ্লাস ভাঙচুর ও দোকানের ক্যাশ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয় বলে হিজল অভিযোগ করেন। শান্তি সমাবেশে কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল নৌকার সমর্থকদের এই হামলার জন্য দায়ী করে বলেন, ‘আমার পিতা মুছা মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার ছেলে হিসেবে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কাপুরুষের পরিচয় দিতে পারি না। খেলা যখন শুরু করেছি, জয়ী হয়ে শেষ করব ইনশাল্লাহ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)