আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-05-17 ইং
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহীদ, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু এবং ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারা আব্দুল বারী, যুব উন্নয়ন অফিসার দেওয়ান নজরুল ইসলাম, ইউআরসি জামাল হোসেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল, তরিকুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, মুন্সি এমদাদুল হক, হাসানুজ্জামান সরোয়ার, উপজেলা ক্রীড়া সম্পাদক জিহাদী জুলফিকার টুটুলসহ বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ। আগামীকাল ১৮ মে বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলার শুভ উদ্বোধন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)