হরিণাকুণ্ডুতে তিন ইজিবাইক চোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-05-16 ইং
হরিণাকুণ্ডুতে তিন ইজিবাইক চোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
হরিণাকুন্ডু থানা পুলিশ ইজিবাইক চোর দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মাগুরা সদর উপজেলার তেফুলিয়া গ্রামের কামাল বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস (৫০), সামাদ মণ্ডলের ছেলে আজিজ মণ্ডল (৪০) ও হরিণাকুণ্ডুর শড়াতলা গ্রামের আলী হোসেনের ছেলে খোকন (২৫)। পুলিশ জানায়, হরিণাকুণ্ডুর পৈলেনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহাগের একটি ইজিবাইক চুরি হয়ে যায়। গত ১০ এপ্রিল সোহাগ হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও মোবাইল ট্রাকিং করে ঢাকার সাভার থেকে আসামি খোকন আলীকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মাগুরা থেকে হাসান ও আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ চুরি যাওয়া ইজিবাকটিও উদ্ধার করে। ইজিবাইক চালক সোহাগ জানান, ‘খোকন ঝিনাইদহ যাওয়ার কথা বলে আমাকে সারাদিন বিভিন্ন স্থানে নিয়ে বেড়ান। একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফেরার পথে মাঝপথে ছুরি দেখিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)